প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মাসিক অগ্রগতি ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান খান।
সভায় প্রতিষ্ঠানের উপপ্রধান নির্বাহী আবুল কালাম আজাদ ও কামরুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া সিনিয়র পরিচালক, পরিচালক, কেন্দ্রীয় ব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধানরা সভায় অংশ নেন।
মাসিক এ সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ বিভাগের কাজের অগ্রগতি তুলে ধরেন এবং কার্যক্রম বাস্তবায়নে চলমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান খান কার্যক্রমের গতি বজায় রাখা, বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয় এবং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের কাজের মান উন্নয়নের লক্ষ্যেই নিয়মিতভাবে এ ধরনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
ত/জু



