সম্প্রীতির বন্ধনে মহিলা পরিষদের মানববন্ধন

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ৭ অক্টোবর, বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সংগঠনটি প্রতিবছরের ন্যায় এবারও এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা টগর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার নুরুন নাহার তানিয়া।

মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলীর সদস্য, কর্মকর্তা ও সাংবাদিকসহ প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকার পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদের ৫৭টি জেলা শাখাতেও একই দিনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন