কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে খাদ্য নিরাপত্তা ও জীবিকার সুযোগ বাড়াতে পরিচালিত একটি প্রকল্প পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। পরিদর্শনকালে ক্যাম্প ৫-এ প্রকল্পে অংশ নেওয়া রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং তাঁদের খাদ্য উৎপাদন ও জীবিকাভিত্তিক কার্যক্রমের অভিজ্ঞতার কথা শোনেন।
প্রকল্পের আওতায় নারীরা হাঁস-মুরগি পালন, মাছ চাষ ও একাধিক ফসলের চাষাবাদে যুক্ত রয়েছেন। প্রকল্পের মোট অংশগ্রহণকারীর ৯৭ শতাংশই রোহিঙ্গা নারী।
সীমিত জায়গার সর্বোত্তম ব্যবহার করে পরিবারগুলো যাতে নিজেদের খাদ্যের জোগান বাড়াতে পারে, সে বিষয়ে সহায়তা দিচ্ছে প্রকল্পটি। পাশাপাশি উৎপাদিত পণ্য কমিউনিটির অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ারও সুযোগ তৈরি হচ্ছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় পরিচালিত এই প্রকল্প কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও জীবিকার সুযোগ জোরদার করার বৃহত্তর উদ্যোগেরই অংশ।
ত/জু



