দক্ষ ঋণ ব্যবস্থাপনায় ইএসডিওর প্রশিক্ষণ

রংপুরে ইএসডিও মাইক্রোফাইন্যান্সের দুই দিনের আবাসিক কর্মশালা শুরু; দায়িত্বশীল ঋণ, ক্যাশলেস আদায় ও বকেয়া পুনরুদ্ধারে জোর। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে রংপুরের সিলভার জুবিলী ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ কর্মশালা। ৯ ও ১০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠেয় এ কর্মশালার মূল বিষয় ‘দায়িত্বশীল লোন, ক্যাশলেস আদায় এবং নির্ভুল হিসাব ও ওটিআর/পিএআর উন্নয়ন ও বকেয়া পুনরুদ্ধার’।

উদ্বোধনী দিনে অংশগ্রহণকারীদের ধারণা যাচাইয়ের জন্য একটি প্রি-টেস্ট নেওয়া হয়। পাশাপাশি দুই দিনের কর্মশালায় আলোচিত বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের প্রত্যাশাও যাচাই করা হয়।

ইএসডিওর নির্বাহী পরিচালকের পক্ষে প্রশিক্ষণটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্থার হেড অফ মাইক্রোফিন্যান্স মো. মাহবুবুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি নিউ মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে সংস্থার সুনির্দিষ্ট চাওয়া ও দিকনির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএসডিওর ডেপুটি হেড অফ মাইক্রোফিন্যান্স মো. খাতিবর রহমান এবং হেড অফ ট্রেনিং, ডকুমেন্টেশন, পাবলিকেশন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া মো. আমির হোসেন।

এ আবাসিক প্রশিক্ষণে সংস্থার ৪টি জোন থেকে নির্বাচিত মোট ৩৯ জন ফিল্ড অফিসার অংশ নিচ্ছেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন