আশা স্বাস্থ্য কর্মসূচির তিন দিনব্যাপী বার্ষিক সমন্বয় সভা শুরু; চলমান কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। আশার স্বাস্থ্য কর্মসূচির তিন দিনব্যাপী বার্ষিক সমন্বয় সভা-২০২৬ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) আশা কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার উদ্বোধন করেন আশার প্রেসিডেন্ট মো. আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ইভিপি মো. তৌফিকুল ইসলাম চৌধুরী।
১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে এ সভা। এতে স্বাস্থ্য কর্মসূচির মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জরা অংশ নিচ্ছেন।
সভায় স্বাস্থ্য কর্মসূচির চলমান কার্যক্রম পর্যালোচনা, সেবার মানোন্নয়ন, কার্যক্রমের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি সেবার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
ত/জু



