দুগ্ধশিল্পে সম্ভাবনা দেখলেন পিকেএসএফ প্রতিনিধি

ইএসডিওর ডেইরি ভ্যালুচেইন কার্যক্রম পরিদর্শন করলেন পিকেএসএফের সাধারণ পর্ষদ সদস্য; উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ডেইরি ভ্যালুচেইন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাধারণ পর্ষদ সদস্য মো. জিয়াউর রহমান। তাঁর সঙ্গে ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক (কার্যক্রম) মো. শাহারিয়ার হায়দার এবং ভ্যালুচেইন স্পেশালিস্ট মো. এরফান আলী।

পরিদর্শনকালে অতিথিরা প্রকল্পের আওতায় উন্নত জাতের ঘাস চাষ, সাইলেজ তৈরি, দুধ সংগ্রহ কেন্দ্র, মোজারেলা চিজ তৈরির কারখানা ও ঘাসের বাজার ঘুরে দেখেন। এ ছাড়া তাঁরা কয়েকটি ডেইরি খামারও পরিদর্শন করেন।

এ সময় অতিথিরা মাঠপর্যায়ের উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। উদ্যোক্তাদের অভিজ্ঞতা, অর্জিত সাফল্য ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে তাঁরা খোঁজখবর নেন।

ইএসডিও জানিয়েছে, গো-খাদ্যের টেকসই জোগান নিশ্চিত করা, মানসম্মত দুধ উৎপাদন বাড়ানো, দুগ্ধজাত পণ্যে মূল্য সংযোজন এবং ন্যায্য বাজারমূল্য পাওয়ার সুযোগ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তাদের আয় ও জীবনমান উন্নয়নে এই কার্যক্রম ভূমিকা রাখছে। এর লক্ষ্য একটি টেকসই দুগ্ধশিল্প ও সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি গড়ে তোলা।

অতিথিদের পরিদর্শন, অভিজ্ঞতা বিনিময় ও দিকনির্দেশনার জন্য ইএসডিওর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন