দক্ষ নেতৃত্বে শাখা ব্যবস্থাপকদের প্রশিক্ষণ

মুন্সিগঞ্জ জোনের ২৪ জন শাখা ব্যবস্থাপককে নিয়ে দুই দিনের ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। শাখা ব্যবস্থাপকদের দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জ জোনে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্ট (এমএসডি)’ প্রশিক্ষণ। জোন পর্যায়ে চলমান ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে গত ৯ ও ১০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত এ পর্বে মুন্সিগঞ্জ জোনের ২৪ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।

প্রশিক্ষণে সংস্থা পরিচিতি ও মূল্যবোধ, অনুপ্রেরণা (মোটিভেশন), ইতিবাচক কর্মপরিবেশ এবং ক্ষুদ্রঋণ কর্মসূচির সফল বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া অটোমেশন সফটওয়্যারে পোস্টিং ভেরিফিকেশন, কর্মী ও অফিস ব্যবস্থাপনা, সহায়ক তত্ত্বাবধান (সাপোর্টিভ সুপারভিশন), কার্যকর যোগাযোগ, দলগঠন (টিম বিল্ডিং), নেতৃত্ব উন্নয়ন এবং পেশাদারি দৃষ্টিভঙ্গি ও আচরণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

ব্যবস্থাপকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণে বিভিন্ন ব্যবহারিক অনুশীলন পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, দক্ষ নেতৃত্ব, কার্যকর ব্যবস্থাপনা ও উন্নত কর্মদক্ষতা নিশ্চিত করতে আরআইসি এইচআরডি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাচ্ছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন