সিরডাপ সদর দপ্তরে নেপালের যুগ্ম সচিব

গ্রামীণ উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা; সিরডাপের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করলেন সাবনাম শিবাকোটি। নেপাল সরকারের কৃষি, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কৃষি বিভাগের যুগ্ম সচিব সাবনাম শিবাকোটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) সদর দপ্তর পরিদর্শন করেছেন। ১২ অক্টোবর ২০২৬ তাঁর এই সফরকালে সংস্থাটি তাঁকে স্বাগত জানায়।

সফরে সাবনাম শিবাকোটি সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখরার সঙ্গে বৈঠক করেন। এ সময় সংস্থার অন্যান্য ফ্যাকাল্টি সদস্যও উপস্থিত ছিলেন। বৈঠকে মহাপরিচালক গবেষণা, জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও যৌথ উদ্ভাবনের ক্ষেত্রে সিরডাপের সাম্প্রতিক উদ্যোগ ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসব কার্যক্রমের লক্ষ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নেওয়া।

সফরে সিরডাপের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় হয় এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নে পারস্পরিক আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন