দুর্যোগে নারীদের নেতৃত্ব নিয়ে ‘উইমেন লিড ইন ইমার্জেন্সিজ’ প্রকল্প পরিদর্শন করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে নারীরা কীভাবে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, তা সরেজমিনে দেখতে ‘উইমেন লিড ইন ইমার্জেন্সিজ’ (ডব্লিউএলআইই) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল আর. মিলার। ২০২৬ সালের ৮ ও ৯ অক্টোবর দুই দিনের এই সফরে তাঁর সঙ্গে ছিলেন কেয়ার বাংলাদেশের উইমেন অ্যান্ড ইয়ুথ প্রোগ্রাম ইউনিটের প্রতিনিধিরা।
কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির (এএফডি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগো নারী।
সফরকালে মিলার ডব্লিউএলআইই নারী দল, কমিউনিটি নেতা এবং জাগো নারীর কর্মী ও বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে, স্থানীয় নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার বাস্তব চিত্র। দুর্যোগের মুখে নারীরা কীভাবে নিজেদের অগ্রাধিকার ঠিক করছেন এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তা তিনি সরাসরি প্রত্যক্ষ করেন।
মাঠপর্যায়ে নারী দলগুলোর উদ্দীপনা দেখতে আসা এবং তাঁদের উৎসাহ দেওয়ার জন্য আর্ল আর. মিলার ও কেয়ার বাংলাদেশের দলকে কৃতজ্ঞতা জানিয়েছে জাগো নারী। সংস্থাটির বিশ্বাস, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের মধ্য দিয়েই গড়ে উঠবে আরও দুর্যোগ-সহনশীল ও শক্তিশালী ভবিষ্যৎ।
ত/জু



