তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় ব্র্যাক স্কুলের ভূমিকা

ব্যাংককে তৃতীয় গ্লোবাল হিট ফোরামে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ; বাংলাদেশের তাপ-স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রস্তুত। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল হিট ফোরামে অংশ নিয়েছে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (ব্র্যাক জেপিজিএসপিএইচ)। ৬ থেকে ৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত এ ফোরামে প্রতিষ্ঠানটির ডিন ড. লরা রাইখেনবাখ এবং সহযোগী অধ্যাপক ড. ফারজানা মিশা অংশগ্রহণ করেন।

গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্কের (জিএইচএইচআইএন) আঞ্চলিক অংশীদার হিসেবে ব্র্যাক জেপিজিএসপিএইচ এই নেটওয়ার্কের দক্ষিণ এশিয়া হাবের প্রথম চার দেশের তীব্র তাপপ্রবাহবিষয়ক মূল্যায়নে অবদান রেখেছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের এই মূল্যায়নে বাংলাদেশের কান্ট্রি ব্রিফ প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি।

‘লিভিং উইথ হিট ইন বাংলাদেশ: হিট-হেলথ রিস্কস, ভালনারেবিলিটি অ্যান্ড ইমার্জিং রেসপন্সেস’ শিরোনামের এই মূল্যায়নে তাপ মোকাবিলার প্রস্তুতিতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তীব্র তাপ থেকে জনগোষ্ঠীকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে তাপ কর্মপরিকল্পনা ও স্বাস্থ্য নজরদারি ব্যবস্থা শক্তিশালী করার অগ্রাধিকারগুলোও চিহ্নিত করা হয়েছে।

আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, প্রমাণভিত্তিক তথ্য বিনিময় করা এবং তীব্র তাপজনিত ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপে সহায়তা করা।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন