কারখানার সহিংসতা ও হয়রানি বন্ধে আইএলও এর উদ্যোগ

আইএলও বেটার ওয়ার্ক বাংলাদেশের কর্মশালা; কর্মক্ষেত্রে বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তি কমিটিকে কার্যকর করতে ১০ কারখানার প্রশিক্ষণ। কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বেটার ওয়ার্ক বাংলাদেশ (বিডব্লিউবি) কর্মসূচির প্রশিক্ষণে অংশ নিয়েছে ১০টি কারখানা। ৮ অক্টোবর অনুষ্ঠিত ‘ইনস্টিটিউশনালাইজিং ডিসক্রিমিনেশন, ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট কমপ্লেইন্টস রিড্রেসাল কমিটিজ’ শীর্ষক এ কর্মশালা পরিচালনা করে বিডব্লিউবি।

আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারীরা দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। শেখা বিষয়গুলো কাজে লাগিয়ে তাঁরা নিজ নিজ কারখানার অভিযোগ নিষ্পত্তি কমিটিকে পুরোপুরি কার্যকর করার উদ্যোগ নেন।

কর্মশালায় অংশ নেওয়া একজন প্রতিনিধি বলেন, “সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে আমরা যেসব চ্যালেঞ্জের মুখে পড়ি, এই কর্মশালা বাস্তবসম্মত সমাধান দিয়ে তা কাটিয়ে উঠতে আমাদের সহায়তা করেছে। ভুক্তভোগীকেন্দ্রিক পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের আইনি কাঠামো সম্পর্কেও আমাদের ধারণা বেড়েছে। কারখানাগুলোর জন্য বিডব্লিউবির উদ্যোগের প্রশংসা করি। হয়রানি ও সহিংসতা মোকাবিলায় কারখানা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের সক্ষমতা আরও শক্তিশালী করতে তাদের নিরন্তর সহায়তা আমরা প্রত্যাশা করি।”

আয়োজকদের মতে, অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং শেখা বিষয় প্রয়োগের আত্মবিশ্বাস একটি ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে ভুক্তভোগীকেন্দ্রিক, গোপনীয়তা রক্ষাকারী ও কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা গড়ে উঠবে, যা নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরিতে সহায়তা করবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন