দক্ষ নেতৃত্বে টাঙ্গাইলের ১৯ শাখা ব্যবস্থাপকের প্রশিক্ষণ

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের উদ্যোগে টাঙ্গাইল জোনে দুই দিনের ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ।

টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (আরআইসি) মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) টিম। এরই ধারাবাহিকতায় সংস্থার ঋণ কর্মসূচির শাখা ব্যবস্থাপকদের ব্যবস্থাপনাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে টাঙ্গাইল জোনে দুই দিনের ‘ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্ট (এমএসডি)’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এইচআরডি বিভাগের উদ্যোগে এবং টাঙ্গাইল জোনের সার্বিক ব্যবস্থাপনায় গত ৯ ও ১০ অক্টোবর ২০২৬ আয়োজিত এ প্রশিক্ষণে টাঙ্গাইল জোনের ১৯ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।

প্রশিক্ষণে সংস্থা পরিচিতি, শাখা ব্যবস্থাপকের দায়িত্ব ও কার্যাবলি, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কর্মী ও অফিস ব্যবস্থাপনা, সহায়ক তত্ত্বাবধান (সাপোর্টিভ সুপারভিশন), ইতিবাচক কর্মপরিবেশ, সংস্থার সুরক্ষা কাঠামো (সেফগার্ডিং ফ্রেমওয়ার্ক), কার্যকর যোগাযোগ ও কর্মীদের অনুপ্রেরণার বিষয়গুলোও উঠে আসে। দলগঠন (টিম বিল্ডিং), গ্রুপ ডায়নামিকস, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অটোমেশন সফটওয়্যারে পোস্টিং ভেরিফিকেশন ও মনিটরিংসহ দায়িত্বশীল নেতৃত্বের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান, দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণে বিভিন্ন ব্যবহারিক অনুশীলনও পরিচালনা করা হয়।

প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা অভিমত ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ তাঁদের কাজে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা রাখবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন