ক্যারিয়ার গড়ার টিপস দিল সেতু

কুষ্টিয়ায় বিডিজবস ও আইইইই শাখার ক্যারিয়ার সেমিনার; এনজিওর দৃষ্টিভঙ্গি ও পরামর্শ নিয়ে প্যানেল আলোচক সেতুর আলাউল আলম।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার সেমিনার ‘প্রিপেয়ারিং ফর ইওর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে বিডিজবস ও আইইইই আইইউ স্টুডেন্ট ব্রাঞ্চের যৌথ আয়োজনে এ সেমিনার হয়।

সেমিনারে বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুর (SETU) প্রতিনিধি হিসেবে বিশিষ্ট প্যানেল আলোচক ছিলেন সংস্থাটির সমন্বয়কারী (এমএফ) মো. আলাউল আলম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে এনজিও খাতের দৃষ্টিভঙ্গি ও ক্যারিয়ারসংক্রান্ত পরামর্শ বিনিময় করেন।

আলোচনায় নিয়োগকর্তাদের প্রত্যাশা, সফট স্কিল, কর্পোরেট সংস্কৃতি এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পায়।

সেতুর পক্ষ থেকে জানানো হয়, সংস্থাটির মতো প্রতিষ্ঠান শিক্ষাকে ব্যবহারিক পেশাগত বিকাশের সঙ্গে যুক্ত করে। সেমিনারে সংস্থাকে আমন্ত্রণ জানানো এবং অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়েছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন