বাংলাদেশ মহিলা পরিষদের ‘দৃশ্যমাধ্যমে সোচ্চার নারীর গল্প’ সৃজনশীল প্রতিযোগিতা; আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।
নারীর সোচ্চার কণ্ঠ ও গল্প দৃশ্যমাধ্যমে তুলে ধরতে ‘দৃশ্যমাধ্যমে সোচ্চার নারীর গল্প’ শীর্ষক সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আগ্রহীরা অনলাইন ফর্ম পূরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬।
আয়োজকদের নির্ধারিত সাধারণ নিয়মাবলী অনুযায়ী, জমা দেওয়া কনটেন্ট অবশ্যই মৌলিক হতে হবে এবং অন্যের স্বত্বাধিকারযুক্ত কোনো উপাদান ব্যবহার করা যাবে না। এআই ভিডিওর ক্ষেত্রে ধারণা ও প্রম্পটের স্বকীয়তা থাকতে হবে।
ভিডিও কমপক্ষে ১০৮০পি রেজুলিউশনের এবং এমপি৪ ফরম্যাটের হতে হবে। ফটোগ্রাফ ও আর্টওয়ার্ক জমা দিতে হবে উচ্চ রেজুলিউশনের জেপিইজি বা পিএনজি ফরম্যাটে। এআই ভিডিও, রিলস বা শর্টসের দৈর্ঘ্য হতে হবে ১৫ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে।
একজন অংশগ্রহণকারী প্রতিটি মাধ্যমে সর্বোচ্চ তিনটি কাজ জমা দিতে পারবেন। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা নিবন্ধন করতে হবে। জমা দেওয়া কাজের ড্রাইভ, ড্রপবক্স, ইউটিউব বা ভিমিও লিংকের অ্যাক্সেস উন্মুক্ত রাখতে হবে, যাতে আয়োজকরা কাজ দেখতে পারেন। ফর্ম জমা দেওয়ার আগে সব তথ্য সঠিক কি না, তা যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিযোগিতা সম্পর্কে আরও জানতে সাধারণ জিজ্ঞাসা (এফএকিউ) পাতা দেখা যাবে। এর লিংক: https://tinyurl.com/3a9trywv
ত/জু



