ভাবনা থেকে কাজে নেক্সজেন ফেলোরা

নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রামের দ্বিতীয় আবাসিক বুটক্যাম্প; দেশের উন্নয়নে অবদান রাখার মানসিকতা গড়ার প্রশিক্ষণ।

নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রামের দ্বিতীয় আবাসিক বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, ফেলোদের ব্যক্তিগত আত্মোপলব্ধি থেকে উদ্দেশ্যমূলক অবদানের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় এটি আরেকটি অর্থবহ ধাপ।

একসঙ্গে শেখার এই পর্বে ফেলোদের পরিচিত দৃষ্টিভঙ্গির বাইরে তাকাতে, ভিন্ন বাস্তবতার সঙ্গে পরিচিত হতে এবং মত বিনিময় করতে উৎসাহিত করা হয়। পাশাপাশি তাঁদের সমালোচনামূলক চিন্তা ও সহযোগিতামূলক কাজের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

আয়োজকদের ভাষ্য, এই যাত্রা কেবল পেশাগত দক্ষতা অর্জনের নয়। এর লক্ষ্য সহমর্মিতার সঙ্গে শোনা, কৌতূহল নিয়ে চ্যালেঞ্জের মোকাবিলা করা এবং এই উপলব্ধি গড়ে তোলার মানসিকতা তৈরি করাও যে অর্থবহ পরিবর্তন কদাচিৎ একা আনা যায়। প্রতিটি অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে ফেলোরা উদীয়মান পেশাজীবী হিসেবে এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে প্রস্তুত ব্যক্তি হিসেবে আরও বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ নামের একটি উন্নয়ন কর্মসূচির আওতায় নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচিতে অর্থায়ন করছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস, কানাডার হাইকমিশন ও বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন। কর্মসূচি পরিচালনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ। ফেলোশিপটি যৌথভাবে বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইয়ুথনেট গ্লোবাল। একাডেমিক অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন