কিশোরীদের কণ্ঠে ভবিষ্যৎ গড়ার আহ্বান

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে মানুষের জন্য ফাউন্ডেশনের সংলাপ; কন্যাশিশুর অধিকার ও সমান সুযোগ নিশ্চিতে জোর সেরাক-বাংলাদেশের।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে ‘গার্লস ভয়েসেস, গার্লস ফিউচারস: অ্যান ইন্টারঅ্যাকটিভ ডায়ালগ উইথ ইয়াং গার্লস’ শীর্ষক সংলাপের আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। অনুষ্ঠানে অংশ নিয়েছে সেরাক-বাংলাদেশ (SERAC-Bangladesh)।

সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এস এম শৌকত, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট অফিসার সুমাইয়া আক্তার এবং সেরাক-বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিনিধিরা।

অনুষ্ঠানে এস এম শৌকত কন্যাশিশুর অধিকার সমুন্নত রাখা, শিক্ষার সুযোগ ও সমান সুযোগ নিশ্চিত করা এবং কন্যাশিশুর ক্ষমতায়নে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, এই আন্তঃক্রিয়ামূলক সংলাপ তরুণ মেয়েদের নিজেদের মতামত প্রকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নেওয়ার একটি মূল্যবান মঞ্চ হয়ে উঠেছে।

সেরাক-বাংলাদেশের বার্তা, প্রতিটি মেয়ের কথা বলার অধিকার, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। শিশুবিবাহ বন্ধ করতে এবং এমন একটি সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়, যেখানে প্রতিটি কন্যাশিশুর অধিকার সুরক্ষিত হবে এবং প্রতিটি স্বপ্ন বিকশিত হওয়ার সুযোগ পাবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন