বরগুনার তালতলীতে ফিশনেট প্রকল্পে ১৪ নারী মৎস্যজীবীকে বিকল্প জীবিকায় ১ লাখ ৭৪ হাজার টাকার অনুদান।
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ১৪ জন নারী মৎস্যজীবীকে বিকল্প জীবিকার জন্য প্রথম ধাপের অনুদান দেওয়া হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ উত্তরণের নেতৃত্বে পরিচালিত ফিশনেট প্রকল্পের বৈচিত্র্যময় জীবিকায়ন কার্যক্রমের আওতায় মোট ১ লাখ ৭৪ হাজার টাকা সরাসরি তাঁদের নিজস্ব নগদ অ্যাকাউন্টে পাঠানো হয়।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে ছয়জন মুদি ও চায়ের দোকান পরিচালনা করবেন এবং আটজন সেলাই ও টেইলারিং কাজে যুক্ত হবেন।
প্রকল্প-সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, এই সহায়তা নারীদের পরিবারে বাড়তি আয়ের পথ খুলে দেবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক হবে। নিজের পায়ে দাঁড়ানোর এই যাত্রায় তাঁরা নারীদের পাশে থাকার কথা জানান। কাজটি সফলভাবে সম্পন্ন করতে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য ফিশনেট কনসোর্টিয়ামের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
উত্তরণ-এর নেতৃত্বে পরিচালিত ফিশনেট প্রকল্প যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন কর্মসূচির (ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) অধীন ওশান গ্র্যান্টস প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। কনসোর্টিয়াম অংশীদার হিসেবে রয়েছে সিএনআরএস, এসিএফ, শেরি (SheRee) ও ডব্লিউজেসিসি। সিবিডিপি প্রকল্পটি বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে বাস্তবায়ন করছে।
ত/জু



