ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ৪র্থ ব্যাচের ‘শিক্ষানবিশ সহকারী এমআইএস কাম হিসাবরক্ষক’দের তিন দিনব্যাপী আবাসিক ভিত্তি প্রশিক্ষণ শুরু হয়েছে রংপুরে। ২৫-২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইএসডিও সিলভার জুবিলী ভবনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে নতুন কর্মীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ড. মুহম্মদ শহীদ উজ জামানের পক্ষে ইএসডিওর হেড অফ মাইক্রোফাইন্যান্স মোঃ মাহবুবুল হক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রংপুর অঞ্চলের রিজিওনাল ফাইন্যান্স ম্যানেজার পলাশ কুমার রাহা এবং ট্রেনিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট ইউনিটের মোঃ আমির হোসেন, মোঃ সুজন খান ও সেলিনা আখতার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ইএসডিওর পরিচিতি ও নীতিমালা, সেফগার্ডিং, পিএসইএএইচ ও জেন্ডার পলিসি, আর্থিক ব্যবস্থাপনা, স্মার্ট এন্টারপ্রাইজ সফটওয়্যার, তহবিল ও মাইক্রোফাইন্যান্স নীতিমালা, সমন্বিত মাসিক প্রতিবেদন (এমআইএস ও এআইএস), চার্ট অব অ্যাকাউন্টস, ভ্যাট ও আয়কর, এইচআর ও অডিট ব্যবস্থাপনা, বিকাশ ও সিআরএম লেনদেন, বিল-ভাউচার ও ডকুমেন্টেশন, কর্মবিবরণী এবং এমআরএ ও পিকেএসএফ নীতিমালার ওপর বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মীরা হিসাবরক্ষণ, আর্থিক প্রতিবেদন তৈরি, সফটওয়্যার ব্যবহার, নীতিমালা মেনে কাজ করা এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার দক্ষতা অর্জন করবেন।
ইএসডিও ১৯৮৮ সাল থেকে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স কর্মসূচি তহবিল ও পিকেএসএফের সহায়তায় বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনা করছে।
এ ধরনের নিবিড় প্রশিক্ষণ নতুন কর্মীদের পেশাগত দক্ষতা বাড়াবে এবং সংস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলবে বলে আশা করা হচ্ছে।
ত/জু



