আশার স্বাস্থ্য কর্মসূচির বার্ষিক সমন্বয় সভা শুরু

আশা স্বাস্থ্য কর্মসূচির তিন দিনব্যাপী বার্ষিক সমন্বয় সভা-২০২৬ শুরু হয়েছে আশা কেন্দ্রীয় কার্যালয়ে। ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কার্যক্রমের সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) আশা প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী সভার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আশার ইভিপি মোঃ তৌফিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় আশা স্বাস্থ্য কর্মসূচির মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জগণ অংশগ্রহণ করছেন। তাঁরা স্বাস্থ্য কর্মসূচির চলমান কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন দিক পর্যালোচনা করছেন।

এ সমন্বয় সভার মাধ্যমে স্বাস্থ্য কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, কার্যক্রমের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।

সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এর ফলে আশার স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সুসংহত, কার্যকর ও গতিশীল করার পাশাপাশি জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে।

আশা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবিকা উন্নয়নে কাজ করে আসছে। এ ধরনের সমন্বয় সভা কর্মীদের সক্ষমতা বাড়াতে এবং সেবার মান উন্নত করতে সহায়তা করবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন