গর্ভবতী মা, স্তন্যদানকারী মা ও ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুযোগ সম্প্রসারণে কাজ করছে কেয়ার বাংলাদেশের মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (মেইন) প্রকল্প।
সম্প্রতি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ‘গর্ভবতী মা ও ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মা ও শিশু ভাতা কর্মসূচি (এমসিবিপি) এবং সরকারের বিদ্যমান অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
গর্ভবতী মা, স্তন্যদানকারী মা ও ৫ বছরের কম বয়সী শিশুরা যেন উন্নত পুষ্টি, স্বাস্থ্যসেবা ও কল্যাণের জন্য প্রয়োজনীয় সহায়তা পান—সে লক্ষ্যে পুষ্টিসংবেদনশীল সামাজিক সুরক্ষা কর্মসূচির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় পর্যায়ে সমন্বয় ও সমর্থন জোরদারের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি সংক্রান্ত সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয় কর্মশালায়।
মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সরকারি সুরক্ষা কর্মসূচি, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় উদ্যোগের মধ্যে সমন্বয় জরুরি—এমন বার্তা দেওয়া হয় এ আয়োজনে।
ত/জু



