২৬ অক্টোবর ২০২৬ ঠাকুরগাঁও সদরে গবাদিপ্রাণি সুরক্ষা সেবা কার্যক্রম (এলআরএমপি)-এর আওতায় ১ ব্যাচ গবাদিপ্রাণি লালনপালন ও ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ এবং ভ্যাকসিনেশন ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করা হয়।
প্রশিক্ষণে ৩০ জন গরু পালনকারী খামারি অংশগ্রহণ করেন। এ ছাড়া ক্যাম্পে ৪৪২টি গবাদিপ্রাণীকে টিকা প্রদান করা হয়।
পরিদর্শন কার্যক্রমে অংশ নেন পিকেএসএফের ডিএম জনাব মোঃ হামিদুর রেজা, ইএসডিওর ফোকাল পার্সন কৃষিবিদ বাবুল বণিক, কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাঁরা প্রশিক্ষণ কার্যক্রম ও ভ্যাকসিনেশন ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন।
প্রশিক্ষণে গবাদিপ্রাণি লালনপালন, স্বাস্থ্য পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং ঝুঁকিহ্রাস বিষয়ে খামারিদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে গবাদিপ্রাণির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং খামারির ক্ষতি কমানোর লক্ষ্যে টিকা প্রদান করা হয়।
ত/জু



