মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্ক শক্তিশালীকরণে আলো’র উদ্যোগ

মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আজ ২৭ অক্টোবর ২০২৬ নওগাঁয় ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্ট’-এর আওতায় নওগাঁ জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্ক সভাপতি বিজ্ঞ আইনজীবী জনাব ডি এম আব্দুল বারী।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি)-ইউএসএ-এর আর্থিক সহায়তায়, আলো-এ্যাসিসট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন-এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভার মূল লক্ষ্য ছিল মানবাধিকারকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় জোরদার করা।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হবে।

মানবাধিকার সবার অধিকার—সুরক্ষায় চাই সম্মিলিত অঙ্গীকার।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন